দেশ নির্মম ইসরায়েলি আগ্রাসনের মুখে: লেবাননের প্রেসিডেন্ট
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, তাঁর দেশ ইসরায়েলের নির্মম আগ্রাসনের মুখে পড়েছে। সোমবার লেবানন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক ডাকতে যাচ্ছে। এর আগে আউন এমন মন্তব্য করলেন। পরিষদের সম্ভাব্য বৈঠকের আগে লেবাননের ঐতিহাসিক বোফোর্ট দুর্গও দখল করেছে ইসরায়েল। এর মাধ্যমে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেছে। সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোসেফ আউন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে তিনি লেবাননের জনগণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ অবসানে কাজ করার প্রতিশ্রুতি দেন। বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা...