নাফ নদে জেলে নৌকাকে ধাওয়া করে গুলি, পরে ডুবিয়ে দেওয়ার অভিযোগ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তসংলগ্ন নাফনদে মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা সশস্ত্র দুর্বৃত্তরা একটি জেলে নৌকাকে ধাওয়া করে গুলিবর্ষণ করে এবং একপর্যায়ে নৌকাটি দখলে নিয়ে সেটি ডুবিয়ে দেয়। এ সময় জেলেরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। শনিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুলিশপাড়া সীমান্তসংলগ্ন নাফ নদে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তিনজন সশস্ত্র ব্যক্তি একটি জেলে নৌকাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা নাফনদের হ্নীলা অংশে এসে ফাঁকা গুলি ছোড়ে। এতে জেলে নৌকায় থাকা দুই ব্যক্তি প্রাণ বাঁচাতে নদ...