নাটোরে চামড়ার আড়তে সিন্ডিকেটের অভিযোগ
এবার কোরবানির ঈদে গ্রাম থেকে চামড়া কিনে নাটোরের চামড়া আড়তে বিক্রি করতে এসে ভোগান্তিতে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আড়তে সিন্ডিকেট করে চামড়া কেনা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মৌসুমি ব্যবসায়ী, এতিমখানা ও মাদ্রাসা সুপার। অন্যদিকে, আড়তদাররা বলছেন, চামড়া না চেনার কারণেই এমন অভিযোগ। সরেজমিনে আড়ত ঘুরে দেখা যায়, এবার ভালো গরুর চামড়া প্রতিটি আকারভেদে ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় কিনছেন আড়তদাররা। আর ছাগলের চামড়া প্রতিটি ২০ থেকে ৬০ টাকায় কেনা হয়েছে। তবে গাভি গরুর চামড়ায় আগ্রহ দেখা গেল না ব্যবসায়ী ও আড়তদারদের। মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসা সুপারদের অভিযোগ, নাটোরের আড়তে আড়তদাররা নিজেরাই চামড...