কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ নারী সহকর্মীর
কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে ‘যৌন নিপীড়ন’সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছেন এক নারী সহকর্মী। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রকৌশলী। আজ রোববার সকালে নিজ অফিসকক্ষে সংবাদকর্মীদের কাছে ওই নারী অভিযোগ তুলে ধরেন। পরে পুলিশ ডাকেন ওই প্রকৌশলী। এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, ওই নারীর পটুয়াখালীতে বদলির আদেশ হয়েছে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে তিনি আমার বিরুদ্ধে এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। ওই নারীর অভিযোগ, নির্বাহী প্রকৌশলী (আবুল খায়ের) দীর্...