গুম হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী
দেশে গুমবিরোধী আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আইনি সহায়তা ও নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আইনে স্পষ্ট বিধান থাকুক বা না থাকুক, মানবিক বিবেচনায় সরকার তাদের পাশে থাকবে।’ শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ : দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে বিচারাধীন মামলার জট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা ঝুলে রয়েছে। এর মধ্যে আপসযোগ্য প্রায় ৮০ শতাংশ মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আগা...