ঈদে রান্না করুন মজাদার জাফরানি মাটন
কোরবানির ঈদের অন্যতম প্রধান আকর্ষণ বাহারি স্বাদের মাংস খাওয়া। হোক সেটা গরু কিংবা খাসির মাংস। এবারের ঈদে ঘরে রান্না করুন মজাদার স্বাদের জাফরানি মাটন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: খাসির মাংস ১ কেজি, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, ধনে ও জিরা গুঁড়া ১ চা চামচ করে, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী ২ পিস করে, কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো,কাশ্মীরি মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি: খাসির মাং...