মায়ের সাথে ঈদ
অদ্রি, অরণ্য, অর্ণব তিন ভাইবোন। বাবা, মায়ের কাছে প্রতি ঈদে ওদের নানা রকম বায়না থাকে। নতুন জামা-জুতো তো বটেই; সেই সাথে ঘড়ি, চশমা, কসমেটিকস এসবও চাই। এবার উল্টো। এবারের ঈদে এসবের কিচ্ছু চায় না ওদের। চায় অন্য কিছু। তটিনীর চাই অরণ্য, অরণ্যের চাই অর্ণব, অর্ণবের চাই তটিনী। ব্যাপার খোলাসা করে বলা যাক। সেদিন ছুটির দিন। সকালে নাশতার টেবিলে বাবা বললেন, ‘ঈদের তো আর বেশি দেরি নেই। তোমাদের কার কি চাই এখনও বললে না তো!’ বাবার কথা শেষ না হতেই অদ্রি বললো, ‘এবার ঈদে জামা, জুতো, কসমেটিকস কিচ্ছু চাই না, বাবা।’ আমি চাই এবারের ঈদে তুমি আমায় বন দেখাতে নিয়ে যাও। গহীন বনের ভে...