সিরিজ হেরে নিজেদের ভুল স্বীকার করলেন পাকিস্তান অধিনায়ক
সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে যায়। এতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শেষে নিজেদের ভুলগুলো অকপটে স্বীকার করে হারের কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ম্যাচ শেষে শান মাসুদ জানান, চতুর্থ ইনিংসে লড়াই করলেও ম্যাচের শুরুর দিকের ভুলগুলোই তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের অনেক ভুল হয়েছে। একটা টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে যখন আপনার দল প্রায় ৩৬০ (৩৫৮) রান তোলে, তখন স্বাভাবিকভাবেই আশা করা যায় যে ফলটা...