কানে কোরিয়ান সিনেমার বাজিমাত, হোপ পেল ৭ মিনিট করতালি
ঝলমলে লালগালিচা, ক্যামেরার ঝিকিমিকি আর বিশ্ব সিনেমার সবচেয়ে বড় মিলনমেলা কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯ আসরে দক্ষিণ কোরিয়ার নির্মাতা না হং-জিন পরিচালিত সায়েন্স ফিকশন থ্রিলার ‘হোপ’ এর প্রিমিয়ার হলো। প্রায় দুই ঘণ্টা ৪০ মিনিটের দীর্ঘ যাত্রার সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে টানা সাত মিনিট করতালিতে মুখর করলেন হলরুম। আগে থেকেই উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত এই ছবিটি নিয়ে ছিল তুমুল আগ্রহ। তবে প্রিমিয়ারের পর দর্শকদের এমন উচ্ছ্বাস যেন ছবিটিকে উৎসবের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত করেছে। করতালির সেই মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন নির্মাতা না হং-জিনও। দর্শকদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলে...