‘এতদিনে আমাগো কষ্ট কিছুটা অইলেও কমছে’
মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে বংশাই নদী। যার পশ্চিমপাড়ে জনবসতি না থাকলেও রয়েছে কৃষিজমি। আগে ধান কেটে পানিতে ভাসিয়ে নদী পার হতে হতো। নদী পার হওয়ার জন্য টাঙানো রশি ধরেও পার হতে হতো। এ জন্য অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কৃষকের এমন দুর্ভোগ নিরসনে বল্লারটেকি এলাকায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর অর্থায়নে একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী জানান, বংশাই নদীর কারণে তরফপুর গ্রামটি বিভক্ত। নদীর পশ্চিমপাড়ে জনবসতি না থাকলেও কৃষি জমি রয়েছে। জমিগুলোতে ধান, সরিষা ও কিছু জায়গায় আলু চাষ হয়। এসব ফসল ঘরে তুলতে তরফপুর গ্রামের কৃষকদের কষ্টের সীমা ছিল না।...