সংঘর্ষের পর থমথমে ডুয়েট, কাজে যোগ দিলেন নতুন ভিসি
টানা ৪ ঘণ্টা দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছিল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)। এ অবস্থার মধ্যেই আজ রোববার বিকেলে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে কাজে যোগদান করলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব সমকালকে জানান, পুরো ক্যাম্পাসে এমন তাণ্ডব চলার সময় নতুন ভিসি নিরাপদেই ছিলেন। পরে বিকেলে আগের ভিসি অধ্যাপক ড. জয়নাল আবেদীনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। এর আগে, নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয় ডুয়েট। দফায় দফায় সংঘর্ষে প...