কারিনার মরদেহ দেশে আনার বিষয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। শুক্রবার লিভার–সংক্রান্ত জটিলতার চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে তিনি মারা যান। তাকে শেষবারের মত দেখতে অপেক্ষায় আছেন সবাই। মরদেহ দেশে আনার বিষয়ে কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানিয়েছেন, আজ শনিবার তার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। সব প্রক্রিয়া শেষে আগামীকাল রোববার দেশে আনা হবে। চিকিৎসার জন্য কারিনার সঙ্গে ভারতে যান মা লোপা কায়সার, দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। বাবা কায়সার হামিদ দেশে আছেন। কায়সার হামিদ বলেন, ‘প্রিজার্ভ–সংক্রান্ত কিছু বিষয় আছে। সব প্রক্রিয়া শে...