মাদকবিরোধী বার্তায় ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও তরুণদের সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন। এতে সাড়ে সাত কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে এক হাজারের বেশি দৌড়বিদ ও ক্রীড়াপ্রেমী তরুণ অংশ নেন। ‘মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় মন ভরি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের যৌথ উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। ম্যারাথন উপলক্ষে গতকাল শুক্রবার ভোর থেকেই শহরের বাজার স্টেশন এলাকায় জড়ো হতে থাকেন প্রতিযোগীরা। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থি...