বোতলে পেনাল্টির কৌশল, পিকফোর্ড আগেও সফল হয়েছিলেন
ইংল্যাল্ডের বিপক্ষে জয়ে পর লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা যখন মাঠে উল্লাসে মেতে ছিলেন, ঠিক তখনই এক অদ্ভুত জিনিস খুঁজে পান আর্জেন্টিনার ফিজিওথেরাপিস্ট মার্সেলো ডি’অ্যান্ড্রেয়া। সেটি ছিল ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল। টেপ দিয়ে বোতলে মোড়ানো ছিল সম্ভাব্য পেনাল্টি শুটআউটের দিকনির্দেশনামূলক চিরকুট। আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়দের নামও লেখা ছিল। কোন খেলোয়াড়ের শটের সময় পিকফোর্ডের কোন দিকে ঝাঁপ দেওয়া উচিত, তারও নির্দেশনা ছিল। বোতলটি মার্সেলো ও আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে থাকার মুহূর্তটি ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। যেখানে দেখা যায়, মেসিরা বেশ...