চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এই মন্ত্রীর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে অ্যাম্বুলেন্সে রাখা মরদেহ ঘিরে শেষবারের মতো শ্রদ্ধা জানান রাজনৈতিক সহযোদ্ধা, নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় উপস্থিত অনেকেই বিভিন্ন স্লোগান দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কাউকে বাধা দিতে দেখা যায়নি। জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ক...