আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
বগুড়ার সোনাতলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চার জন আহত হয়েছে। গত রোববার দুপুরে সদরের দলিল রেজিস্ট্রি অফিস এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খান বাদল, যুবদল কর্মী নান্নু মিয়া, যুবদল কর্মী সাগর ও ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম।&nbs...