অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই: শান্ত
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার দাবি জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এই আকুতি জানান টাইগার দলনেতা। পাকিস্তানের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক দুটি টেস্ট খেলে দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ দল। দলের এই ধারাবাহিকতায় গর্বিত শান্ত। তবে দল হিসেবে আরও পরিপক্ব হতে ক্রিকেটের ‘বিগ থ্রি’র বিপক্ষে খেলার বিকল্প দেখছেন না তিনি। শান্ত বলেন, ‘আমরা এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও বেশি বেশি টেস্ট খেলতে চাই। হোক সেটা হোম বা অ্যাওয়ে।...