মে মাসে নগদে লেনদেনের নতুন রেকর্ড
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে। মাসিক ভিত্তিতে প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি ঈদুল আজহার আগে একাধিকবার একদিনে লেনদেনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যাও নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মে মাসে নগদের মাধ্যমে মোট ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের মার্চ মাসে ৪১ হাজার ৪৬৯ কোটি এবং জানুয়ারি মাসে ৪০ হাজার ৩০১ কোটি টাকার লেনদেন হয়েছিল। শুধু মাসিক লেনদেনই নয়, ঈদুল আজহার সপ্তাহেও দৈনিক লেনদেনের একাধিক রেকর্ড হয়। এ...