বিদ্রোহীর জীবনে বিরহ
নজরুলের সঙ্গে নার্গিসের বিবাহ হয়েছিল। কিন্তু কোনো এক অভিমানে বিবাহের দিনই কবি দৌলতপুর ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু আশা নিয়ে বসে রইলেন নার্গিস। যদি ফিরে আসে ভালোবাসা, ভালোবাসার মানুষ। তিনি দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছেন। শেষ পর্যন্ত অপেক্ষা পূর্ণতা পায়নি। কবি আর ফিরে যাননি। তবে বিরহের যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি তাঁর। নার্গিসের বিরহে কবিও পুড়েছেন। নার্গিসকে নিয়ে লেখা কবির কথামালা পড়লে এমনই অনুভূতি হয়।