প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে গাজায় বেশি সাংবাদিক নিহত, সর্বশেষ আনাস আল-শরিফ
মারা যাওয়ার কিছুক্ষণ আগে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। তাঁর শেষ বার্তাগুলোর মধ্যে একটি ছিল এক্সে (সাবেক টুইটার)। তিনি লিখেছেন, ‘অবিরাম বোমা হামলা। দুই ঘণ্টা ধরে গাজা শহরে ইজরায়েলি আগ্রাসন তীব্র হয়েছে।’