কিংবদন্তি, অমর, দ্য গ্রেটেস্ট...উসাইন বোল্ট!
ট্র্যাকে তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, এটা তো সবারই জানা। কিন্তু উসাইন বোল্টের মহিমা তো শুধুই ওখানে শেষ নয়। বোল্ট মানে আনন্দ, বোল্ট মানে সূর্যকিরণ, বোল্ট মানে অসম্ভবকে সম্ভব করার প্রতিশব্দ। পুরোটা মিলিয়ে যে প্যাকেজ, এমন কেউ আর কখনো আসবে বলে মনে হয় না।