আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান শিক্ষকদের
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে গতকাল বুধবার বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন উপাচার্য। কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষকদের পদোন্নতির দাবিতে শাটডাউন কর্মসূচির তৃতীয় দিন গতকাল বুধবারও বিশ্ববিদ্যালয়টি অচল ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ২৪ জন শিক্ষক অধ্যাপক, ৩০ জন সহযোগী অধ্যাপক এবং ছয়জন সহকারী অধ্যাপক পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। পদোন্নতির দাবিতে গত সোমবার থেকে ক্যাম্পাসে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, একাডেমিক ও প্রশাসনিক শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। এ কারণে...