হাওরে ধান কেটে ফেরার পথে ঝড়ে নৌকাডুবি, নিখোঁজ ১
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নে হাওরে ধান কেটে ফেরার পথে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ইমান নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুরে আদমপুর ইউনিয়নের নূরপুর গ্রামের অদূরে এ ঘটনা ঘটে। ইমান (২৫) নূরপুর এলাকার নালিতাকান্দি পাড়ার আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নূরপুর গ্ৰামের চারজন কৃষক নৌকা নিয়ে হাওরে ধান কাটা শেষে বাড়ির উদ্দেশে রওনা দেযন। এমন সময় হঠাৎ কালবৈশাখী শুরু হলে বজ্রপাতের ভয়ে ইমান পানিতে নেমে যান। বাকি তিন কৃষক নৌকায় ছিলেন। পরে নৌকা ডুবে গেলে তিন কৃষক তীরে ফিরতে সক্ষম হলেও ইমান নিখোঁজ রয়েছেন। এ সংবাদ গ্ৰামে পৌঁছালে গ্ৰামের লোকজন...