প্লাস্টিকের চাঁই নির্মূলে পদক্ষেপ নেই ভুগছে হাওর ও দরিদ্র জেলেরা
শুধু স্থানীয় পর্যায়ে নয়, সীমান্তবর্তী মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণের ওপর অনেকাংশে নির্ভর করে সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রকৃতি ও প্রতিবেশ। চলতি মৌসুমে আগাম বৃষ্টির মাত্রা বেশি থাকায় এরই মধ্যে পাহাড়ি ঢলের পানিতে ভরে উঠেছে স্থানীয় নদীগুলো। হাওরে ঢুকতে শুরু করেছে নতুন পানি। প্রতিবছর নদী হয়ে হাওরে প্রবেশ করা এই নতুন পানির সঙ্গে আসে বিভিন্ন প্রজাতির মাছ। সেই মাছ শিকারের জন্য হাওরজুড়ে স্থানীয় জেলেরা নেমে পড়েন প্লাস্টিকের চাঁই হাতে। হাওরের পরিবেশ ধ্বংসকারী এই যন্ত্রের ব্যবহার দৃশ্যমান হলেই শুরু হয় নানা তৎপরতা ও সমালোচনা। তবে এসব চাঁই প্রস্তুত, মজুত ও বিক্রি বন্ধে নিয়মি...