সবার জন্য বিন্যাস সমাবেশ (পর্ব-৭) | গণিত ইশকুল
আজ আমরা বিন্যাসসংখ্যা বের করার জন্য নতুন কয়েকটা কৌশল দেখব যেগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আগের সমস্যাগুলোয় আমরা দেখেছিলাম কোনো বিন্যাসসংখ্যা বের করার সময় আমাদের কাছে সবকটি ভিন্ন অক্ষর বা অঙ্ক ছিল। একই অঙ্ক দুইবার বা তার বেশি ছিল না। কিন্তু এ রকম তো সব সময় হয় না। বাস্তব জীবনে একই জিনিস তো অনেক বার থাকতে পারে। সে ক্ষেত্রে কীভাবে করব? ধরো, তোমার কাছে {১, ১, ২} আছে। এখন এই তিনটি অঙ্ক