ইসরায়েলি হামলার মধ্যেই গাজা পুনর্গঠনে ২৪০ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব
বিশ্বনেতারা ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানালেও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা ও লঙ্ঘনমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এর মধ্যেই গাজা পুনর্গঠনে ৬৬টি প্রকল্পের মাধ্যমে ২৪০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’ বা ট্রাম্পের শান্তি পর্ষদ। যুদ্ধবিরতি ও গাজার পুনর্গঠন কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা সংস্থাটি বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আয়োজিত এক বোর্ড সভায় এই প্রকল্পগুলোর রূপরেখা প্রকাশ করে। ‘বোর্ড অব পিস’- এর পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা পুনর্গঠনে মধ্যমেয়াদে প্রা...