প্রশাসনের চিঠিতে হাওর ভাতা উত্তোলনকারীদের অস্বস্তি
তাহিরপুর উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হাওর-ভাতা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগে যারা হাওর ভাতা তুলেছেন তাদের ভাতা আদায়ে সংশ্লিষ্ট পর্যায়ের সব দপ্তরের প্রধান/ডিডিওকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এমন নির্দেশে অস্বস্তিতে পড়েছেন ভাতা উত্তোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার পাওয়া তথ্য হতে জানা যায়, এই চিঠি দিয়েছেন তাহিরপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা (অ.দা.) শাহ আলম। চিটিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ গেজেট ডিসেম্বর ২৫, ২০২২ সালের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের সুষ্ঠুভাবে পদায়নের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্...