যুবশক্তি নেতার বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ
সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তির এক নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে অনিক খাঁন সিয়াম নামের ওই নেতা টিনের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। এর প্রতিবাদ করায় গতকাল বুধবার সকালে প্রতিবেশীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, সোনারগাঁ পৌরসভার ফতেকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে অনিক খাঁন সিয়াম নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ন সদস্য সচিব। তাঁর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী তাইজুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাইজুল ইসলাম গত ২ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে মামলা ক...