কুসিকে ৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতাকর্মীদের উপহার
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসকের নির্দেশনা অনুসারে ৮ ঘণ্টার মধ্যেই নগরীর ২৭টি ওয়ার্ড থেকে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। এ উপলক্ষে ঈদুল আজহার দ্বিতীয় দিনে কুসিক সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের জন্য দুটি গরু ও ১৩টি খাসি কোরবানি করা হয়। পরে তাদের মধ্যে এসব মাংস বিতরণ করা হয়। কুসিক প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা বলেন, মানবিক এই উদ্যোগের ফলে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সিটি করপোরেশন পরিবারের সবার মধ্যে। এমন উদ্যোগ যেন সব...