মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক
কুমিল্লায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রামিম ইসলাম বাবুকে (২৭) আটক করেছে পুলিশ। আটক বাবু ওই এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ছেলে রামিম ইসলাম বাবু নেশার টাকার না পেয়ে ধারালো দা দিয়ে মা রেহানা বেগমের (৫৫) মাথায় কুপিয়ে আহত করে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মাওলানা তাজুল ইসলাম জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। সে তার মায়ের উপর অত্যাচার করত। গতকাল রাত থেকেই মাদকের...