যমুনা সেতুর পূর্বপ্রান্তে নেই যানজট, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি
যমুনা সেতু চালুর পর থেকে এ মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২২টি জেলার যানবাহন চলাচল করে। সাধারণত প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার গাড়ি চলাচল করে এ মহাসড়ক দিয়ে। তবে ঈদের ছুটিতে তা বেড়ে হয় প্রায় ৫০ থেকে ৬০ হাজার। এতো বিপুল সংখ্যক গাড়ির চাপে টোলপ্লাজা মাঝে মধ্যেই বন্ধ রাখতে হয়। এছাড়াও ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে গাড়ির সাড়ি দীর্ঘ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে এবার ঈদুল আজাহায় আজ সোমবার বিকলে পর্যন্ত টাঙ্গাইল শহর বাইপাস নগড়জলফৈই থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় কোনো যানজট নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে বাসের সংকটে অনেকেই ট্রাকে বৃষ্ট...