জাপানে দীর্ঘায়ুর রেকর্ড, শতবর্ষী মানুষ লাখের বেশি
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে, বর্তমানে জাপানে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন শতবর্ষী মানুষ রয়েছেন। তাদের ৮৮ শতাংশই নারী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শতবর্ষী মানুষের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে জাপান। দেশটির সবচেয়ে বেশি বয়সী নারী কিশিমোতো ফুয়ো। কিয়োটো শহরের এই নারীর বয়স ১১৪ বছর। আর সবচেয়ে বেশি বয়সী পুরুষ কুমামোতো এলাকার কাটো হিকারু, তার বয়স ১১২ বছর। স্বাস্থ্যমন্ত্রী কেনইচিরো উয়েনো বলেন, এত বিপুলসংখ্যক মানুষ দীর্ঘ, সুস্থ ও সক্রিয় জীবনযাপন করছেন- এটি আনন্দের বিষয়। চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিকে এ...