ঘরের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা: জুবাইদা রহমান
দেশের দূরবর্তী গ্রামসহ প্রতিটি অঞ্চলের নাগরিকের কাছে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, দেশের ৯০ হাজারের বেশি গ্রামের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় সরকার। রোববার রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘স্বাস্থ্য উদ্ভাবন সবার জন্য’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যেন দূর-দূরান্তে যেতে না হয়, তা নিশ্চিত করতে হবে। একইভাবে হামে আক্রান্ত শিশুদের অভিভাবকেরাও য...