সৌদি আরবের ৪ শহরে ইরান সমর্থিত হুতিদের হামলা, আহত ৭৩
যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের চারটি শহরে মঙ্গলবার হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। এতে ৭০ জনের বেশি মানুষ আহত এবং তেল স্থাপনায় আগুন ধরে গেছে। ছয় মাস ধরে চলা মধ্যপ্রাচ্য যুদ্ধে এটিকে বড় ধরনের বিস্তার বলে মনে করা হচ্ছে। হুতিরা জানিয়েছে, সৌদির ভূখণ্ডে তারা ব্যাপক অভিযান চালিয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করা হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইত-এর একটি বিমানঘাঁটিতে। একইসঙ্গে কাছের আবহা শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানির স্থাপনা, সীমান্তবর্তী নাজরান এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী জাজানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্...