‘ধুরন্ধর’-এর পর নতুন চমক, রণবীরের ‘প্রলয়’ লুক ফাঁস
‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড তারকা রণবীর সিং। অভিনেতার পরবর্তী সিনেমা ‘প্রলয়’-এর শুটিং ইতিমধ্যে পুরোদমে চলছে। এতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রলয়’-এর শুটিং সেটের একটি ভিডিও ও কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখান থেকে সিনেমাটিতে রণবীরের লুক ও কিছু দৃশ্যের আভাস মিলেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, রণবীর পিঠে একটি ছোট মেয়েকে নিয়ে হাঁটছেন। তার পাশেই হাঁটছেন কল্যাণী প্রিয়দর্শন। এ সময় কল্যাণীর পরনে ছিল বাদামি ট্যাঙ্ক টপ ও সবুজ...