দিনেদুপুরে সড়কে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক থেকে রিমন মিয়া নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে স্থানীয়রা উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকার শেখ হাসিনা কলেজ সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।...