দুধ চা খেলে কি শরীরে দুধের ঘাটতি পূরণ হয়?
সকালে ঘুম থেকে উঠার পর অনেকেরই অভ্যাস এক কাপ ধোঁয়া ওঠা গরম চা খাওয়ার । কেউ কেউ আবার ঘন দুধের চা ছাড়া খেতে পারেন না। যারা দুধের গন্ধ সহ্য করতে না পেরে এক গ্লাস দুধ ছুঁয়েও দেখেন না, তাঁদের অনেকেই দিনে তিন-চার কাপ দুধ চা খেয়ে নেন। মনে মনে ভাবেন চায়ের সঙ্গে দুধের ক্যালসিয়াম ও ভিটামিনটাও শরীরে পৌঁছে গেল! কিন্তু প্রশ্ন হল, চা পাতার সঙ্গে দুধ ফুটলে কি দুধের পুষ্টিগুণ আদৌ ছিক থাকে? ‘টিভিনাইনে’র এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে নানা তথ্য। অনেকের ধারণা, দুধের সঙ্গে পানি ও চা পাতা ফুটলে দুধের সমস্ত গুণ পুরোপুরি নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, দুধের ক্যালসিয়াম বা পটাশিয়ামের মতো মৌলিক...