মিয়ানমারে পাচারের সময় ২২০ বস্তা সার জব্দ
চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারের সময় ২২০ বস্তা সার ও একটি ট্রাকসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। নগরের হালিশহরের দবিরখাল এলাকায় ট্রাক থেকে ফিশিং বোটে সারগুলো স্থানান্তরের সময় তা জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বুধবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দবিরখাল এলাকায় কোস্টগার্ড বেইস চট্টগ্রামের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস...