অল্প বসয়ে বিয়ে-চার সন্তান, বিচ্ছেদের পর হয়ে ওঠেন প্রথম সারির নায়িকা
ভারতীয় সিনেমার ইতিহাসে এমন কিছু গল্প রয়েছে, যা শুনলে অবিশ্বাস্য মনে হয়। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে, এরপর চার সন্তানের মা। দাম্পত্য জীবনের নানা জটিলতা পেরিয়ে একসময় অভিনয়ে আসেন। শুধু তাই নয়, ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন তিনি। পরে হিন্দি সিনেমায় হয়ে ওঠেন পর্দার অন্যতম পরিচিত ‘মা’। তিনি অভিনেত্রী লীলা চিটনিস। ১৯০৯ সালে জন্ম নেওয়া লীলা চিটনিস সে সময়ের তুলনায় বেশ উচ্চশিক্ষিত ছিলেন। তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। তার বাবা ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক। ফলে ছোটবেলা থেকেই সাহিত্যের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় ছিল। মাত্র ১৬ বছর বয়সে চিকিৎসক গজানন যশবন্ত চিটনিসের সঙ্গে তার বিয়ে হয়। তার স...