দুই দিনে ৩০০ গাছের চারা রোপণ
মাসব্যাপী ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদীতে দুই দিনে তিন শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। ‘এসএসসি ২০০০’ ব্যাচের সংগঠন ‘ক্লাস অব ২০০০ ঈশ্বরদী’ ও সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের যৌথ উদ্যোগে ‘সবুজে সাজাই আমাদের ভূমি, সতেজ নিঃশ্বাসে বাঁচি আমি ও তুমি’–এই স্লোগানে গত শুক্রবার শহরের রেলগেটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী...