এনএসআইর চাকরিচ্যুত দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) চাকরিচ্যুত দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। তবে আদেশের বিষয়টি সোমবার গণমাধ্যমকে জানানো হয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই কর্মকর্তা হলেন- এনএসআইর সাবেক অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন এবং বরখাস্ত হওয়া সাবেক যুগ্ম পরিচালক বদরুল আহমেদ। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও চাঁদাবাজির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত...