মুমূর্ষু মাকে বাঁচাতে উত্তাল সাগরে ছেলের লড়াই
সাগর তখন উত্তাল। আকাশ কালো করে নেমেছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো বাতাস। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে স্পিডবোটে। ঢেউয়ের ধাক্কায় কখনো নৌযানটি উঠে যাচ্ছে পানির ওপর, আবার পরক্ষণেই সজোরে আছড়ে পড়ছে নিচে। সেই স্পিডবোটের ভেতর শুয়ে আছেন ৮০ বছরের রওশন আরা। শরীরটা নিস্তেজ। নাকে অক্সিজেনের নল। পাশে রাখা অক্সিজেনের সিলিন্ডারটিও ঢেউয়ের ঝাঁকুনিতে বারবার পড়ে যাচ্ছে। নাকে লাগানো নল খুলে যাচ্ছে বারবার। আর প্রতিবারই ছুটে গিয়ে সেটি ঠিক করছেন ছেলে জাহাঙ্গীর কবির। এক পাশে মুমূর্ষু মা। অন্য পাশে উত্তাল সাগর। সামনে অনিশ্চিত পথ। মাকে বাঁচাতে চট্টগ্রাম শহরের হাসপাতালে পৌঁছাতেই হবে। কিন্তু সাগর যেন কিছুতেই পথ ছাড়ছে না। মাকে বুকে...