‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে বাকরুদ্ধ হয়ে যাবেন’
লিওনেল মেসির বয়স ৩৯ ছুঁইছুঁই, তবু মাঠে তার দাপট যেন কমার নামই নেই। রোববার মেজর লিগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে একাই চার গোল করে ইন্টার মায়ামিকে ৭-১ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার এমন পারফরম্যান্সের পর প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিলের্মো হয়োস। মন্ট্রিয়েলের বিপক্ষে প্রথমার্ধে ফ্রি কিক থেকে গোল করে শুরু করেন মেসি। বিরতির পর আরও একবার জাল খুঁজে নেন তিনি। ৮৩ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে পূর্ণ করেন হ্যাটট্রিক। যোগ করা সময়ে আরেকটি দুর্দান্ত ফ্রি কিকে নিজের চতুর্থ গোলটি করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। পেশাদার ক্যারি...