করি না কাহারে কুর্নিশ
সময়ের প্রবহমানতায় আমরা প্রতিবার নতুন জনমকে উপলব্ধি করি, যখন সেই ধেয়ে চলা সময়ে কোনো কবি, দার্শনিক আমাদের কানে ধ্বনি তোলে মুক্তির, স্বাধীনতার। নির্ভীকচিত্তে সে যখন আমাদের এক মন্ত্রে উজ্জ্বীবিত করে ডাক দিয়ে বলে–গাও মানব প্রেমের জয়গান। আমরা তখন শিখে যাই সামনে এগোনোর শপথই মানবজীবনের মূল স্তরে পৌঁছুনোর অপার আনন্দ। আমাদের এই বাংলায়, আমাদের এই ভূমিতেও একদিন এসেছিলেন সেই মহামানব–বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। যাঁর কবিতায়, গানে বিমোহিত হয়েছি বহুবার, কিন্তু কখনো মনে হয়নি তাঁর সাথে দেখা হয়েছিল, হয়েছিল কথা। কিন্তু আজ তাঁর লেখা প্রবন্ধ ধূমকেতু’র পথ পাঠ করতে করতে মনে হলো–যেনো স...