বিদিশা কারাগারে, জামিন আবেদন নামঞ্জুর
রাজধানীর গুলশান থানায় দায়ের করা ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সাজা থেকে অব্যাহতি পেতে আপিল করার শর্তে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জারি করা সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতে হাজির করা হলে বিদিশার পক্ষে আইনজীবী সাজার বিরুদ্ধে আপিল করা...