গাড়িজুড়ে বান্ধবীর ৩,৪০০ চুমুর দাগ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার আশায় নিজের গাড়িজুড়ে বসিয়েছিলেন প্রায় ৩ হাজার ৪০০টি ‘কিস মার্ক’। সাড়ে তিন ঘণ্টার পরিশ্রম আর ৮০০ থেকে ৯০০ টাকার লিপস্টিকে সাজানো সেই গাড়ির ভিডিও সত্যিই ভাইরাল হয়। মাত্র দুই দিনের মধ্যে ভিডিওটি দেখা হয় প্রায় ৫৫ লাখ বার। তবে দর্শকের তালিকায় যে ট্রাফিক পুলিশও ছিল, তা হয়তো ভাবেননি গাড়ির মালিক। খবর এনডিটিভির শেষ পর্যন্ত ভাইরাল সেই ‘কিসিং কার’ই ডেকে আনে বিপদ। গাড়িটি আটক করে থানায় নেয় গোয়ালিয়র ট্রাফিক পুলিশ। পরে মোটর ভেহিকেলস অ্যাক্টের বিভিন্ন ধারায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় গাড়ির মালিক আদিত্য শিকারওয়ারকে। শুধু জরিমানাই নয়, থানার চত্বরে নিজের...