অর্থনীতিতে স্থিতিশীলতার লক্ষণ থাকলেও চাপ অব্যাহত
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, ঢাকা (এমসিসিআই) মনে করে, গত প্রান্তিকে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীল হওয়ার লক্ষণ ছিল। কিন্তু চাপ অব্যাহত রয়েছে, যার কেন্দ্রে উচ্চ মূল্যস্ফীতি। এমসিসিআই গতকাল মঙ্গলবার প্রকাশিত গত এপ্রিল-জুন প্রান্তিকের ওপর অর্থনৈতিক পর্যালোচনায় এমন মত দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতিতে ক্রমান্বয়ে স্থিতিশীলতার লক্ষণ দেখা গেছে, যদিও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর ছিল। ২০২৫-২৬ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি সাময়িকভাবে ৪ দশমিক ১৪ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। এর আগের অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। তবে মূল্যস্ফীতি উচ্চস্তরে রয়ে গেছে। গত জুনে...