১৩ ছাত্রের শাস্তি, দুজনকে হল থেকে বহিষ্কার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে নবাগত শিক্ষার্থীদের নিপীড়নের দায়ে (র‌্যাগিং) ১৩ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে র‌্যাগিংয়ে নেতৃত্ব দেওয়া দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা ও হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সাতজনকে ১০ হাজার টাকা করে ও তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যজনকে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১২ আগস্ট রাতে বিজয়-২৪ হলে দ্বিতীয় সেমিস্টারের (সেশন ২০২৪-২৫) কয়েকজন শিক্ষার্থী নবাগ...