শিশুর সবসময় ক্লান্ত থাকার ৭ কারণ
শিশুদের মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক। তবে কয়েক সপ্তাহ ধরে স্বাভাবিকের তুলনায় কম প্রাণবন্ত থাকা, খেলাধুলায় আগ্রহ কমে যাওয়া, পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হওয়া বা ঘুম থেকে ওঠার পরও ক্লান্ত লাগার মতো বিষয়গুলো উপেক্ষা করা উচিত নয়। এর পেছনে ঘুমের সমস্যা থেকে শুরু করে খাবারের অভ্যাস কিংবা শারীরিক ও মানসিক নানা কারণ থাকতে পারে। ঘুমের সমস্যা শিশু পর্যাপ্ত সময় ঘুমালেও যদি সকালে উঠে ক্লান্ত থাকে, তাহলে ঘুমের মানের দিকে নজর দেওয়া দরকার। রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া, অস্থিরভাবে ঘুমানো, নাক ডাকা বা মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে ঘুম ঠিকমতো না হলে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না। শরীরে আয়রনের ঘাটতি শিশুর ক...