কলকাতার সেই হোটেল শিখা-ইনের মালিক গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা-ইনের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার কলকাতার বেহালার বাড়িতে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরআগে গত মঙ্গলবার দিবাগত রাতে শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি। বাংলাদেশি পাঁচজনের মরদেহ শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে। তারা হলেন- কুষ্টিয়া সদরের সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, শ্বশুর আকরাম আলী এবং সাভারের আহম্মেদ বাবু। দুর্ঘটনায় পর ঝাড়খন্ডের ধানবাদে পালিয়ে যান হোটেল মালিক বীরেশ্বর মিত্র। ধানবাদ থেকে কলকাতার...